জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের বহিষ্কৃত নেতা ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটের বিরুদ্ধে অভিযোগ গঠন বিষয়ের শুনানি পিছিয়েছে। আগামী ৮ নভেম্বর শুনানির নতুন তারিখ ঠিক করেছেন আদালত।

সম্রাটের বিরুদ্ধে অভিযোগ

ইসমাইল হোসেন চৌধুরী ওরফে সম্রাট
ছবি: ফেসবুক থেকে নেওয়া

আজ বৃহস্পতিবার ঢাকার বিশেষ জজ আদালত-৬-এর বিচারক আল আসাদ মো. আসিফুজ্জামান এই আদেশ দেন। তথ্য নিশ্চিত করেন আদালতের বেঞ্চ সহকারী জাহিদুল ইসলাম।