Breaking News

সোহরাওয়ার্দী উদ্যান কানায় কানায় পূর্ণ

সোহরাওয়ার্দী উদ্যান কানায় কানায় পূর্ণ

 অনলাইন ডেস্ক :রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে যুবলীগ আয়োজিত যুব সমাবেশে ভিড় করেন যুব নেতা-কর্মীরা। সমাবেশ শুরুর আগেই সমাবেশস্থল কানায় কানায় পূর্ণ হয়ে যায়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি, মল চত্বর, ভিসি চত্বর, শাহবাগ, দোয়েল চত্বর, সোহরাওয়ার্দী উদ্যানসহ এর আশপাশের এলাকা দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা নেতাকর্মীদের পদযাত্রায় মুখরিত। শাহবাগ, মৎস্য ভবন, রমনা, এলিফ্যান্ট রোড, ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি, দোয়েল চত্বরসহ সোহরাওয়ার্দী উদ্যানের চারপাশে অবস্থান করছেন নেতাকর্মীরা। সংগঠনের জনসমাবেশে এখন মুখরিত সোহরাওয়ার্দী উদ্যান।

শুক্রবার সকাল থেকেই টুকরো টুকরো মিছিলে নেতাকর্মীদের সোহরাওয়ার্দী উদ্যানে প্রবেশ করতে দেখা গেছে। পার্কের সব গেট খুলে দেওয়া হয়েছে। ঢাকা ও এর আশপাশের এলাকা থেকেও নেতাকর্মীরা আসছেন।

যুবলীগের মহাসমাবেশকে ঘিরে সোহরাওয়ার্দী উদ্যানের আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা নেতাকর্মীদের সোহরাওয়ার্দী উদ্যানের প্রবেশ পথে  তল্লাশি করেপ্রবেশ করতে দিচ্ছেন।

এই সমাবেশের মাধ্যমে সরকারবিরোধী দলগুলোকে হুঁশিয়ারি দিতে চায় যুবলীগ। বিএনপির নেতাকর্মীদের জামায়াতের বিরুদ্ধে নানা স্লোগান দিতে দেখা গেছে। এ কারণে তারা সোহরাওয়ার্দী উদ্যানের আজকের সমাবেশে জনসমাগমকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ