Breaking News

ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু হাসপাতালে ভর্তি৮৮৮ জন

ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু হাসপাতালে ভর্তি৮৮৮ জন
   অনলাইন ডেস্ক :প্রতিদিনই বাড়ছে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। এ বছর এ পর্যন্ত 192 জন মারা গেছেন। এর মধ্যে ঢাকা শহরে ১১৬ জন এবং ঢাকার বাইরে ৭৬ জন মারা গেছেন। গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন ৮৮৮ জন ডেঙ্গু রোগী। এ নিয়ে সারাদেশে বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩ হাজার ২৪৮ জন। এ বছর সারাদেশে ৪৬ হাজার ৪৮৬ জন ডেঙ্গু রোগী চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে রাজধানী ঢাকায় ৩০ হাজার ৬৩২ জন এবং ঢাকার বাইরে ১৫ হাজার ৮৫৪ জন রোগী রয়েছেন। অক্টোবরে 21 হাজার 932 জন আক্রান্ত এবং 86 জন মারা গেছে।

আজ সারাদেশের পরিস্থিতি সম্পর্কে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত ডেঙ্গু প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া ৮৮৮ জনের মধ্যে ৪৭৫ জন ঢাকার বাসিন্দা এবং ৪১৩ জন ঢাকার বাইরে। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ