অনলাইন ডেস্ক : স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, দেশ এখন কঠিন সময় পার করছে। তবে আতঙ্কিত হওয়ার সময় এখনও আসেনি।বৃহস্পতিবার (১০ নভেম্বর) রাজধানীর রাজারবাগে বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে ইন্ডাস্ট্রিয়াল পুলিশের বর্ষপূর্তি উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।মন্ত্রী বলেন, আমরা এখন কঠিন সময়ে আছি। শুধু বাংলাদেশ নয় সারা বিশ্বেই একই সংকট। ইউরোপের অবস্থাও একই। বাংলাদেশের সাথে তুলনা করুন। আমাদের আতঙ্কিত হওয়ার সময় এখনও আসেনি।
তিনি আরও বলেন, ইউক্রেন খাদ্যের উৎস, তাই এই সংকট সারা বিশ্বে। আমাদের জ্বালানি ব্যাহত হচ্ছে। এবার সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।
0 মন্তব্যসমূহ