বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ
 অনলাইন ডেস্ক :

দক্ষিণ বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ তৈরি হয়েছে। এটি আরও তীব্র হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। এছাড়া আগামী পাঁচ দিনে দিন ও রাতের তাপমাত্রা আরও কমতে পারে।বুধবার (৯ নভেম্বর) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।দক্ষিণ বঙ্গোপসাগরের নিম্নচাপ আরও ঘনীভূত হতে পারে বলে পূর্বাভাসে বলা হয়েছে। এর প্রভাবে সারাদেশে আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। একই সঙ্গে সকালের দিকে নদী অববাহিকাসহ দেশের বিভিন্ন এলাকায় হালকা কুয়াশা পড়তে পারে। আগামী দুই দিনে আবহাওয়ার অবস্থার সামান্য পরিবর্তন হতে পারে।

এছাড়া আগামী পাঁচ দিনের পূর্বাভাসে বলা হয়েছে, আগামী পাঁচ দিনে সারাদেশের রাত ও দিনের তাপমাত্রা ধীরে ধীরে কমতে পারে। এটি শীতের অনুভূতি আরও তীব্র করতে পারে।