অনলাইন ডেস্ক : বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র ফারদিন নূর পরশ হত্যা মামলায় বুশরার বান্ধবীকে ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।বৃহস্পতিবার রিমান্ড শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম মেহেদী হাসান এ আদেশ দেন।এর আগে মামলার সুষ্ঠু তদন্তের জন্য বুশরাকে সাত দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করে রামপুরা থানা পুলিশ। শুনানি শেষে আদালত বুশরার ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।এর আগে সকালে রাজধানীর রামপুরা এলাকার একটি বাসা থেকে 'হত্যা করে লাশ গুম' করার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়। ঘটনায় গতকাল বুধবার নিহত ফারদিনের বাবা নুর উদ্দিন রানা বাদী হয়ে রামপুরা থানায় বুশরাসহ অজ্ঞাত ব্যক্তিদের বিরুদ্ধে ‘হত্যা ও লাশ গুমের’ অভিযোগে মামলা করেন।
গত ৪ নভেম্বর রাতে বুয়েটের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র ফারদিন নূর পার্শ্ব তার বান্ধবী বুশরাকে রাজধানীর রামপুরা এলাকায় বাসায় যেতে বলেন। এরপর থেকে নিখোঁজ ফারদিন। এরপর ৭ নভেম্বর সন্ধ্যায় নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে শীতলক্ষ্যা নদী থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। তার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে বলে জানিয়েছেন চিকিৎসক।

0 মন্তব্যসমূহ