Breaking News

যাত্রাবাড়ীতে ট্রাকের চাপায় এক পরিচ্ছন্নকর্মী নিহত

যাত্রাবাড়ীতে ট্রাকের চাপায় এক পরিচ্ছন্নকর্মী নিহত

অনলাইন ডেস্ক :

রাজধানীর যাত্রাবাড়ীতে ট্রাকের ধাক্কায় সেকান্দার আলী (৫০) নামে সিটি করপোরেশনের এক পরিচ্ছন্নকর্মী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১০ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে যাত্রাবাড়ী-ডেমরা সড়কের মাহবুবুর রহমান মোল্লা কলেজের কাছে এ দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আসাদুজ্জামান জানান, সকালে ভ্যানে করে কাজে যাচ্ছিলেন সেকেন্দার। তিনি ভ্যানের পিছনে বসে ছিলেন। পেছন থেকে ট্রাকটি ভ্যানটিকে ধাক্কা দিলে সে গাড়ির নিচে ছিটকে পড়ে। খবর পেয়ে লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। ডেমরা থানা পুলিশ গাড়ির চালক ও হেলপারকে আটক করেছে। বিস্তারিত তদন্ত করা হচ্ছে। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ