![]() |
| ডিএমপির মাদকবিরোধী বিশেষ অভিযানের ফলাফল |
অনলাইন ডেস্ক
রাজধানীর বিভিন্ন এলাকায় মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৪২ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।
গ্রেফতারের সময় তাদের হেফাজত থেকে 23 হাজার 175 পিস ইয়াবা, 50 গ্রাম হেরোইন, 19 বোতল ফেনসিডিল, 27 কেজি 950 গ্রাম গাঁজা ও 30 লিটার দেশি মদ উদ্ধার করা হয়।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে শুক্রবার (১৬ ডিসেম্বর ২০২২ খ্রি.) সকাল ৬টা থেকে আজ সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার ও মাদক উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২৭টি মামলা দায়ের করা হয়েছে
.jpg)
0 মন্তব্যসমূহ