অনলাইন ডেস্ক
আওয়ামী লীগ দলীয় শতাধিক নেতাকে সাধারণ ক্ষমা দিয়েছে। স্থানীয় সরকার নির্বাচনে বিদ্রোহী প্রার্থীসহ দলের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত ছিলেন এসব নেতাকর্মী।শনিবার রাতে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে দলের জাতীয় কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
তিনি বলেন, "দলের শৃঙ্খলা ভঙ্গকারীদের মধ্যে শতাধিক নেতা ক্ষমা চেয়ে আবেদন করেছেন। রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমা করেছেন। জাতীয় কমিটি সর্বসম্মতিক্রমে ক্ষমা করেছে। এর বাইরে কেউ থাকলে তারাও আবেদন করতে পারবেন।"
ওবায়দুল কাদের বলেন, ২৪ ডিসেম্বর আওয়ামী লীগের সম্মেলনের খরচ ৩০ লাখ টাকা কমানো হয়েছে। আওয়ামী লীগের জাতীয় কাউন্সিলের জন্য তিন সদস্যের বাছাই কমিটি গঠন করা হয়েছে। কমিটির সদস্যরা হলেন
ইউসুফ হোসেন হুমায়ুন, সাহাবুদ্দিন চুপ্পু ও মশিউর রহমান।
.jpg)
0 মন্তব্যসমূহ